শর্তাবলি
অর্ডার কনফার্ম হয় ফোনে আমাদের নিশ্চিত করার পর। দাম ও অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য।
ঢাকা সিটিতে ১০ ফুট পাইপ সহ ইনস্টলেশন ফ্রি; বাড়তি পাইপ, ব্র্যাকেট বা উঁচু জায়গায় কাজের খরচ আগে জানিয়ে নেওয়া হয়।
ওয়ারেন্টি পেতে ওয়ারেন্টি কার্ড বা অর্ডার নম্বর লাগবে। ভুল ব্যবহার, ভোল্টেজের বড় দুর্ঘটনা বা অন্য কারও মেরামতে ওয়ারেন্টি থাকে না।